ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে তিন বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে তিন বছরের কারাদণ্ড

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৫৭

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসি’র।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ হিসেবে আরো বড় পদে চাকরির প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে হওয়া অন্য একটি ফৌজদারি মামলার বিষয়ে তথ্য চেয়েছিলেন। ম্যাজিস্ট্রেটকে ঘুষ সাধার ওই অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় সোমবার (১ মার্চ) সারকোজিকে এ সাজা দেওয়া হয়।

তবে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলেও সারকোজিকে কারাগারে যেতে হবে না। কারণ, তিন বছরের কারাদণ্ডের সাজার মধ্যে দুই বছর স্থগিত এবং বাকি এক বছর নিজ বাড়িতে তিনি একটি ইলেক্ট্রোনিক ব্রেসলেট পরে থাকবেন।

রায়ে বিচারক বলেন, রক্ষণশীল এই রাজনীতিক নিজেও জানেন ‘তিনি যা করেছেন সেটা ভুল’। ‘‘তার কর্মকাণ্ড এবং তার ওই সব আইনজীবীরা জনমনে বিচার ব্যবস্থা সম্পর্কে খারাপ চিত্র তুলে ধরেছেন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading