লংকাবাংলা ফিন্যান্সের পর্ষদ সভা ১০ মার্চ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

