ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৩৮

আজ মঙ্গলবার (২ মার্চ) সপ্তাহের ৩য় কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৮৬ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ম্যারিকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

বিডি ফিন্যান্স ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, আমান ফিড,অ্যাপোলো ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ই-জেনারেশন, ফাইন ফুডস, কে অ্যান্ড কিউ, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লিবরা ইনফিউশন, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিল, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিঙ্গারবিডি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইউসিবি ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading