দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া

উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ০৮:৩৫

দেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে এক ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আয়োজিত সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা দুই দেশের শিক্ষা নিয়ে তাদের আগ্রহের কথা জানান।
ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান (অতিরিক্ত দায়িত্ব) বলেন, শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তাতে নতুন সাবেজেক্ট অনুমোদন এবং শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বিগত বছরগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে যা দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে।
সভায় নয়াদিল্লিস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান, মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশীপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম বিষয়ে বক্তৃতা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading