সংগীতশিল্পী জানে আলম আর নেই

সংগীতশিল্পী জানে আলম আর নেই

উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:২০

না ফেরার দেশে চলে গেছেন ‘একটি গন্ধমেরও লাগিয়া’ খ্যাত গানের শিল্পী জানে আলম। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সংগীত প্রযোজনা সংস্থা লেজার ভিশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

তিনি বলেন, “জানে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। করোনা থেকে সুস্থ হলেও তার অসুস্থতা নিউমোনিয়ার দিকে চলে যায়। আজ (মঙ্গলবার) অবস্থার অবনতি হলে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল। তবে শেষ রক্ষা হল না আর কি।”

৮০’র দশক থেকে সাড়া জাগানো সংগীত শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। তার গানের শুরু স্বাধীনতার পর পরই। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

পপ শিল্পী তকমা জড়ালেও জানে আলমের বেশিরভাগ গান আধ্যাত্মিক-পল্লী ঘরানার আধুনিক ধাঁচের। ‘স্কুল খুইলাছেরে মওলা’, ‘একটি গন্ধমেরও লাগিয়া’সহ বিভিন্ন জনপ্রিয় গান রয়েছে তার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading