এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি
উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ১২:০৫
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।
কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন তিনি।
মঙ্গলবার (২ মার্চ) থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।
জানা গেছে, এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

