সোনালী আঁশের পর্ষদ সভা আজ
উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৪০
আজ বুধবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা।

