ঢাকায় ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৫৩

এক দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় এলেন তিনি। দুদিনের সফরে ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে ইন্ডিয়ার বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে জয়শঙ্কর ঢাকায় আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জানা গেছে, আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এস জয়শঙ্কর। দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। বিকেলে ইন্ডিয়ান হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন। সফর শেষে আজ রাতেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading