ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৫ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৩৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি নগদ ১ দশমিক ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বলে জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য বৃহস্পতিবার (৪ মার্চ) এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সা। ফান্ডটির লভ্যাংশ বিতরণে ইউনিটহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading