জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১০:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) এক তথ্য বিবরণীতে জানানো হয়, অনলাইনে ভর্তির আবেদন ফরম বিতরণ চলবে ৮ থেকে ২২ জুন পর্যন্ত এবং ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এতে আরো বলা হয়, প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।
আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাশ শুরু হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading