ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৩০

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের খাড়া উপত্যকা থেকে একটি বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ২৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১০ মার্চ) রাতে দেশটির পশ্চিম জাভার সুমাদাং জেলায় খাড়া উপত্যকা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ মার্চ) এএফপির খবরে বলা হয়, উদ্ধারকারীরা সারারাত কাজ করে বেঁচে যাওয়া ৩৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। নিহতদের মধ্যে চালক ও কিশোর রয়েছেন।

বান্দুং উদ্ধার সংস্থার কর্মকর্তা এএফপিকে জানান, পশ্চিম জাভার একটি ধর্মীয় তীর্থস্থান থেকে বাসটি সুবাং শহরে ফিরছিল। ৬৬ জন যাত্রী বহনকারী বাসটি একটি খারাপ রাস্তা থেকে ৬৫ ফুট গভীর খাদে পড়লে এ ঘটনা ঘটে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading