ইউনাইটেড ফাইন্যান্সের পর্ষদ সভা ১৮ মার্চ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:০০
শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে তা প্রকাশ করা হবে। প্রতিবেদনটি পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

