কুমিল্লায় বাসে আগুন: নিহত ২, আহত অন্তত ১৭

কুমিল্লায় বাসে আগুন: নিহত ২, আহত অন্তত ১৭

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ২০:১২

যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে কুমিল্লায় কমপক্ষে যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এসময় দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন আরও ১৭জন বাস যাত্রী। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম গৌরিপুরে ইউটার্ন করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটিতে আগুন লেগে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৭ যাত্রীকে আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading