সামরিক জান্তার কারাগার থেকে মুক্তি পেলেন ৬ শতাধিক মানুষ

সামরিক জান্তার কারাগার থেকে মুক্তি পেলেন ৬ শতাধিক মানুষ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ২০:৫০

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটক ছয় শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন।

বুধবার (২৪ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে ১৫টি বাসে মুক্তিপ্রাপ্তদের দেখা গেছে। এদের অধিকাংশই তরুণ। এদের অনেকে বিক্ষোভের প্রতীক তিন আঙ্গুল দেখিয়েছেন।

সরকারি সম্প্রচারমাধ্যমে মুক্তি পাওয়া ব্যক্তিদের সংখ্যা ৬২৮ বলে জানানো হয়েছে।

দ্য অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, গত পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত দুই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল সামরিক জান্তা।

আইনি পরামর্শক গ্রুপের এক সদস্য বলেন, ‘কাউকে বিক্ষোভের সময় বা রাতের অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল। আবার কিছু কেনাকেটা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন এমন ব্যক্তিরাও এদের মধ্যে রয়েছেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading