৩১ মার্চের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের নির্দেশ
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ২০:২০
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ৩১ মার্চের রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে।
পোর্টালে নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। যেসব শিক্ষার্থী ইতােমধ্যে ইমেইল আইডি (institutional email) পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

