‘২৬ ও ২৭ মার্চ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে’
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৪৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশী ভিভিআইপিদের চলাচলের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল (২৪ মার্চ) এ তথ্য জানানো হয়।
এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

