রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৭

রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৭

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:০১

রাজশাহীর কাটাখালী থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় আজ শুক্রবার (২৬ মার্চ) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও বিস্ফোরণে ১৭ জন নিহত এবং দু’জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং লেগুনার ত্রিমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
তিনি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয় এবং আহত দু’জনের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ , ৪ জন নারী ও দু’জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading