সপ্তাহের শেষে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

সপ্তাহের শেষে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
আবহাওয়া পূর্বাভাস

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৪০

সপ্তাহের শেষের দিকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে শনিবার (২৭ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৫ মিনিটে।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading