দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:৪০

বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার (২৭ মার্চ) জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
হেফাজত কর্মীরা হাটহাজারী মডেল থানা, ভূমি অফিস ও ডাকবাংলোয় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালালে পুলিশের সাথে এ সংঘর্ষ হয়।
এদিকে, শুক্রবার বিকালে বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের বিক্ষোভে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে সারাদেশে শনিবার বিক্ষোভ কর্মসূচি হেফাজতে ইসলাম বাংলাদেশের। এছাড়া রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading