করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু: প্রাণ গেলো ৩৯ জনের

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু: প্রাণ গেলো ৩৯ জনের

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:৩০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত‌্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৩৩ জন। ২৫ মার্চ মারা যান ৩৪ জন। যা ছিল এ বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৪ মার্চ ২৫ জন, ২৩ মার্চ ১৮ জন ও ২২ মার্চ ৩০ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৫ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading