বাংলাদেশ-নেপাল ম্যাচে গোলশূন্য

বাংলাদেশ-নেপাল ম্যাচে গোলশূন্য

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ২১:০৮

কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ ও নেপালের কেউই। তাই ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ-নেপাল ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

শনিবার (২৭ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ জেমি ডে। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সুযোগটা নিতে চেয়েছেন ইংলিশ কোচ। তবে ম্যাচের প্রথম আক্রমণ গড়েছে নেপাল। বাঁ প্রান্ত থেকে ত্রিদেব গুরুর ক্রসে অঞ্জন বিস্তা হেডে গোল করতে পারেননি। এই ফরোয়ার্ডের করা হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।

বাংলাদেশের খেলায় শুরুতে জড়তা থাকলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে। ৩২ মিনিটে আব্দুল্লাহকে বক্সের ভেতরে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি দেননি। এর কিছুক্ষণ পরই জামালের ফ্রি কিকে মানিক মোল্লা ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন।

আর ৪০ মিনিটে জামালের নেওয়া প্রায় ৩০ গজ দূর থেকে শট ক্রসবারের বাইরে দিয়ে যাওয়ায় গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। দ্বিতীয়ার্ধে কোনও গোল না হওয়ায় লাল-সবুজ জার্সিধারীদের পাশাপাশি নেপালও ফাইনালে।

বাংলাদেশ একাদশ: শহীদুল আলম সোহেল, মোহাম্মদ ইমন, ইয়াছিন আরাফাত, রিয়াদুল হাসান, মেহেদী হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা ও রাকিব হোসেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading