ভিপিএন ব্যবহারে বড় সমস্যায় পড়তে পারেন আপনি

ভিপিএন ব্যবহারে বড় সমস্যায় পড়তে পারেন আপনি

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:০০

নিজের গোপনীয়তা বজায় রাখার জন্যই মূলত ইন্টারনেট দুনিয়ায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করা হয়। মূলত অঞ্চলভিত্তিক ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে, তথ্যের গোপনীয়তা রক্ষার্থে এবং সেনসিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় নিজেকে ট্রেস করা থেকে বাঁচাতেই মানুষ ভিপিএন ব্যবহার করে থাকে।

কিন্তু জানেন কি— ভিপিএন ব্যবহারেও রয়েছে ঝুঁকি। চলুন জেনে নিই ভিপিএন ব্যবহারের কয়েকটি ঝুঁকি:

  • প্রথমত ভিপিএন ব্যবহারের অনুমতি সবার নেই। অনুমতি ছাড়া এটির ব্যবহার বেআইনি।
  • অনলাইনে সুরক্ষার পরিবর্তে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করে দিতে পারে ভিপিএন সফটওয়্যার।
  • বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএন ব্যবহারকারীদের ডিএনএস তথ্য ফাঁস হয়ে যায়। আর এতেই ঘটতে পারে সর্বনাশ। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে।
  • অনেক ভিপিএন ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে।
  • অ্যান্ড্রয়েড প্লেস্টোরে আছে এমন অনেক ভিপিএন সফটওয়্যায়েরর বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ রয়েছে।
  • বিনামূল্যে ভিপিএন ব্যবহারে লাভের চেয়ে আপনার ক্ষতিই বেশি হতে পারে।
  • ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি তুলনামূলক কমে

এই ভিপিএন ব্যবহারে উপকারের পরিবর্তে অনেক বড় সমস্যায় পড়তে পারেন আপনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading