করোনায় আরও ৩৫ মৃত‌্যু

করোনায় আরও ৩৫ মৃত‌্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:১০

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত‌্যু হয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন বাংলাদেশি।

রবিবার (২৮ মার্চ) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত করোনায় প্রাণ হারালেন ৮ হাজার ৯০৪ জন।

২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ৩৫ জনের মধ‌্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। তাদের মধ‌্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন এবং বরিশাল বিভাগে ৫ জন মারা গেছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading