হেফাজতের হামলায় মাথা ফাটলো ওসির: আহত এসআইসহ ১০

হেফাজতের হামলায় মাথা ফাটলো ওসির: আহত এসআইসহ ১০

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ২১:৩৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনের মাথা ফাটিয়ে দিয়েছে হেফাজতে ইসলামের অনুসারীরা। রবিবার (২৮ মার্চ) শিকারপুর ও শুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ও নিমতলি এলাকায় জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টা চালাচ্ছিল হেফাজতের কর্মীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপরবড় বড়শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে তাদের করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হেফাজত অনুসারীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হামলায় সিরাজদিখান থানার ওসির মাথা ফেটে গেছে। ওসি, এসআই সেকেন্দার আলীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading