৪ কোম্পানির বোর্ড সভা কাল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা কাল বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে – আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভা ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রাইম ব্যাংকের পর্ষদ সভাও ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া অ্যাক্টিভ ফাইন ও আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ৩১ মার্চ বিকাল ৩টায়।
সভায় কোম্পানিগুলোর ৩০ জুন ও ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

