ব্যাংক খাতে প্রথম নারী এমডি হুমায়রা আজম

ব্যাংক খাতে প্রথম নারী এমডি হুমায়রা আজম

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৪৫

বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়রা আজম।

এর আগে ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন তিনি। পাশাপাশি ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন। ট্রাস্ট ব্যাংকে যোগদানের আগে হুমায়রা ব্যাংক এশিয়ার চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে কর্মরত ছিলেন।

দেশের ইতিহাসে তিনিই প্রথম কোনও তফসিলি ব্যাংকের নারী সিইও ও এমডি।

ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

হুমায়রা আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি চাকরি করেছেন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আইপিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading