চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
উত্তরদক্ষিণ। শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২০:০০
চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
দুর্দান্ত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করলো লাল-সবুজের যুব দল।
ম্যাচজুড়েই বাংলাদেশ দলের যুবারা আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন মোহাম্মদ রিফাত।
দলের বড় জয় নিশ্চিত করতে একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।
ইউডি/এবি

