রাউজানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

রাউজানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:২৮

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটো রিকশার চার আরোহীর প্রাণ গেছে। মঙ্গলবার(৩০ মার্চ) গভীর রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দেওয়ানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহতরা হলেন- অটো রিকশার চালক মো. কামরুল ইসলাম (২৭) এবং যাত্রী মো. মোরশেদ (৩৮), মো. ইদ্রিস (৫৫) ও মো. সিরাজ।

রাঙ্গুনিয়া থানার এসআই হুমায়ন কবির জানান, চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল অটো রিকশাটি। পথে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে এসআই হুমায়ন কবির জানিয়েছেন।

রাউজান ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার লিটন হাওলাদার জানান, মুখোমুখি সংঘর্ষের পর অটো রিকশাটি ট্রাকের সামনে আটকে যায়। ওই অবস্থায় ছোট বাহনটিকে কিছু দূর ছেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। পরে ট্রাকটিও রাস্তার একপাশে পড়ে যায়। রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে রাস্তা থেকে দুটি এবং অটোরিকশায় আটকে থাকা দুটি লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading