শাহজিবাজার পাওয়ারের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:১৫
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির পরিচালক এ.কে.এম বদিউল আলম।
তিনি ১০ লাখ শেয়ার বেচবেন বলে ডিএসই সূত্রে জানা গেছে। বদিউল আলমের কাছে কোম্পানিটির মোট ১০ লাখ ৬৪ হাজার ৩৫টি শেয়ার আছে বলেও জানা যায়।
এই পরিচালক আগামী ২৯ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।

