লভ্যাংশ দেবে না এক্টিভ ফাইন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৪:৫৮
সর্বশেষ বছরের (২০১৯-২০) হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৯৭ পয়সা।

