হাসপাতালে অভিনেত্রী আফসানা মিমি

হাসপাতালে অভিনেত্রী আফসানা মিমি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৭:১০

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আফসানা মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ জানান, গত সপ্তাহে আফসানা মিমির কোভিড-১৮ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর বাসায়ই ছিলেন। কিন্তু তার কাশি কমছিল না।

আফসানা মিমির শারীরিক অবস্থা নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় নানা গুজব ঘুরে বেড়াচ্ছে। সবার প্রতি অনুরোধ জানিয়ে নজরুল সৈয়দ বলেন, সকলের প্রতি অনুরোধ রইলো, কেউ আতঙ্ক বা গুজব ছড়াবেন না। আশা করছি, মিমি আপা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

মিমির বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নজরুল সৈয়দ বলেন, মিমি আপা এখন ভালো আছেন। শুধু কাশিটা একটু বেড়েছে। এছাড়া খারাপ কিছু নেই। এক সপ্তাহের ওপর করোনায় আক্রান্ত তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading