করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৫২

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: আতাউর রহমান (৪৬)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকার শাহাবুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার সহকর্মী ও সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বুলবুল ।

তিনি বলেন, ‘গত ২৯ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আতাউর রহমানকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসজনিত সমস্যার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাঁকে শাহাবুদ্দিন মেডিক্যালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ২টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading