বিএনপি নেত্রী নিপুণ রায় কারাগারে

বিএনপি নেত্রী নিপুণ রায় কারাগারে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৮:১৫

রাজধানীর হাজারীবাগ থানায় বাসে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি হলেন হাজী আরমান হোসেন।

শুক্রবার (২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিপুণ রায় চৌধুরী বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।

গত ২৯ মার্চ এ দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২৮ মার্চ রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‌্যাব।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading