চট্টগ্রামে দোকানপাট ও বিপণিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ

চট্টগ্রামে দোকানপাট ও বিপণিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ০১:২৬

চট্টগ্রামে দোকানপাট ও বিপণিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। দেশে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়ার দিন শুক্রবার থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, শপিং মল ও পাড়া-মহল্লার দোকানপাটও সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে। সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার ‘আরো কঠোর’ নির্দেশনা আসতে পারে বলেও জানান জেলা প্রশাসক। এর আগে বৃহস্পতিবার ও বুধবার নগরীর বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশ টহল দিয়ে আড্ডা ও লোক সমাগম না করতে প্রচারণা চালায়।

সংক্রমণের হার বাড়তে থাকায় ইতিমধ্যে নগরীর সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জনসমাগম হয় এমন যে কোনো আয়োজন পরিহার করতে বৃহস্পতিবার নির্দেশনা দেয় জেলা প্রশাসন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading