রক্তাক্তের ৩ মাসের মাথায় আমেরিকার ক্যাপিটলে ফের হামলা

রক্তাক্তের ৩ মাসের মাথায় আমেরিকার ক্যাপিটলে ফের হামলা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | আপডেট: ০২:৩০

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল কমপ্লেক্সে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছে।

একটি গাড়ি কমপ্লেক্সের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং তারপর চালক একটি ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে ছুটে যায় বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা গুলি ছুঁড়লে অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী মারা যান।

এই হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ সম্পর্কিত বলে মনে করছেন না ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান রবার্ট কন্তি। ক্যাপিটল পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স লিখেছে, শুক্রবার সকালে ওই ঘটনার পর ক্যাপিটল ভবন এবং কংগ্রেসের অফিস ভবনগুলোতে যাওয়ার সব পথ পুলিশ আটকে দেয়। পুলিশের কয়েক ডজন গাড়িকে ক্যাপিটলের দিকে ছুটতে দেখা যায়। একটি হেলিকপ্টারও উড়ে যায় উপর দিয়ে। সাধারণ নাগরিকদের সেখান থেকে সরে যেতে বলা হয়।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ডনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার রক্তাক্ত ঘটনার তিন মাসের মাথায় নতুন করে এ ঘটনা ঘটল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading