লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ: রেলমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ১৮:২৫
আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন থাকবে। এ সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৫৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে।

