ইন্ডিয়ায় দৈনিক করোনা শনাক্তে বিশ্বরেকর্ড
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:০০
ইন্ডিয়ায় করোনার সংক্রমণ বেড়েই চলছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯৩ হাজার করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যা দৈনিক করোনা শনাক্তে বিশ্বে রেকর্ড।
রবিবার (৪ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে শনিবার (৩ এপ্রিল) ৫০০ জন মারা গেছেন। চার মাস পর করোনায় আক্রান্ত হয়ে এতে বেশি লোক মারা গেলেন। গত ২ এপ্রিল দেশটি ৮৯ হাজার লোকের করোনা শনাক্ত হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, ইন্ডিয়ায় এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, গত বছরের অক্টোবরে ইন্ডিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল। তখন সাত দিন ধরে করোনা সংক্রমণ ছিল বিশ্বের সর্বোচ্চ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ইন্ডিয়ার অবস্থান তৃতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

