৭৭ শতাংশ কোম্পানির দরপতন: ‘ভাগ্যবান’ ৬ কোম্পানি

৭৭ শতাংশ কোম্পানির দরপতন:  ‘ভাগ্যবান’ ৬ কোম্পানি

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০০

পুজিবাজারের অস্থিরতা যেন কাটছেই না। রবিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মাত্র ৭টি বা ২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে ২৫১টি বা ৭৭ শতাংশ কোম্পানির। এদিন টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে মাত্র ৬টি কোম্পানি।

রবিবার টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

রবিবার কোম্পানিটি ৬ হাজার ৬৯৬ বারে ৫২ লাখ ১১ হাজার ২১টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৬.৫০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৫ টাকা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ১.৮১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে আরএকে সিরামিকসের দশমিক ৭৬ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১.৭৪ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে দেশ। সম্প্রতি করোনো সংক্রমণের বিস্তার ঠেকাতে গতকাল সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। আর লকডাউনে পুঁজিবাজারও বন্ধ হয়ে যেতে পারে এমন আতঙ্কে পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে। এতে লেনদেনের শুরু থেকেই ব্যাপক দরপতন ছিল পুঁজিবাজারে। তবে এবার লকডাউনেও পুঁজিবাজার খোলা থাকবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading