ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করেছি, কাউকে বাদ দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজত ইসলামের তাণ্ডবের পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমরা ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবগুলোকে শনাক্ত করেছি এবং করছি। আমরা কাউকে বাদ দেবো না।

রবিবার (৪ এপ্রিল) সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতের একজনকে দেখলাম ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হাঁটছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। একজনকে দেখেছি পিস্তল উঁচিয়ে ফায়ার করছে। আমরা সবগুলোকে শনাক্ত করেছি এবং করছি। আমরা কাউকে বাদ দেবো না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল শনিবার নারায়ণগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হক একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টিভিতে সুন্দরভাবে ওই মহিলা সম্পর্কে তথ্য দেখানো হয়েছে। মামুনুল হক নিজের মুখেই স্বীকার করেছেন ওই মহিলা তার স্ত্রী নন। সেগুলো তদন্ত করে আরও জেনে সবাইকে জানাবো।

তিনি বলেন, শনিবারের এই ঘটনার পর নারায়ণগঞ্জের রিসোর্ট কার আহ্বানে কেন রিসোর্টকে ভাঙচুর করল সেটা আমাদের জানা নেই। সেখানে বিদেশি কয়েকজন ছিল। পুলিশ এবং বিজিবি গিয়ে সেই বিদেশিদের রক্ষা করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading