লকডাউন: পুঁজিবাজারে লেনদেন চলবে ২ ঘণ্টা

লকডাউন: পুঁজিবাজারে লেনদেন চলবে ২ ঘণ্টা

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:০৫

ব্যাংক লেনদেনের সময়সূচির সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

লকডাউনের জন্য আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে পুঁজিবাজারে সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হবে। তা চলবে বেলা ১২টা পর্যন্ত।

লকডাউন চলাকালে সকল বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকে প্রতিদিন আড়াই ঘণ্টা লেনদেন চলবে। আগামীকাল (সোমবার) ০৪ এপ্রিল সকাল ১০টায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে ব্যাংকের কার্যক্রম চালু থাকবে ২টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক লকডাউনের সময় ৭ দিনের জন্য সীমিত আকারে ব্যাংকিংয়ের এ নতুন সময়-সূচি ঘোষণা করেছে।

ব্যাংক লেনদেনের পরিবর্তিত সময়সূচির সাথে মিল রেখে বিএসইসি পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading