মাঝ নদীতে ফেরির উপর আগুন, পুড়ে গেছে ৬টি ট্রাক

মাঝ নদীতে ফেরির উপর আগুন, পুড়ে গেছে ৬টি ট্রাক
মাঝ নদীতে ফেরির উপর আগুন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:৪০

মাঝমেঘনায় ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষাণিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি ‘কলমিলতা’ ছেড়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading