পরবর্তী লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত বিকালে

পরবর্তী লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত বিকালে
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১০:৪৫

করোনা সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে গত সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হয়েছে লকডাউন। লকডাউন চলাকালে জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা রয়েছে। এছাড়া বুধবার (৭ এপ্রিল) থেকে খুলে দেয়া হয়েছে মহানগরীর মধ্যে সকল গণপরিবহন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে পরবর্তী লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেখি আমরা সাত দিন পর কী অবস্থা হয়। আজ প্রধানমন্ত্রীকে আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। পরে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিবেন লকডাউন দেওয়ার বিষয়ে। সে পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading