করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন মোদি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন মোদি
মোদি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:৩০

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে গিয়ে টিকা নেন তিনি।

টিকা নেওয়ার একটি ছবি শেয়ার করে টুইটারে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। এতে টিকা নেওয়ার যোগ্য হলে দ্রুত তা নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতে এখনও পর্যন্ত ৪৫ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় বয়স ১৮ বছরের বেশি হলেই টিকা দেওয়ার কথা ভাবছে সরকার।

টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি। দ্বিতীয় পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হওয়ার পরে গত ১ মার্চ প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

টিকা নেওয়ার পর টুইটে মোদি বলেন, আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তা হলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে টিকা নিন।

ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়েছেন মোদি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading