সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৮.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৮৯ পয়সা বা ৩৯.৬৮ শতাংশ। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের (বিএনআইসিএল) ৩৪.১৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩২.২৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২১.৩২ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ২০.৯২ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ২০.৮৮ শতাংশ, আরএকে সিরামিকসের ১৮.৯৪ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৭.৯৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৭.৭০ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading