১৪ থেকে ২০ এপ্রিল অত্যন্ত কঠোরভাবে লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ থেকে ২০ এপ্রিল অত্যন্ত কঠোরভাবে লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য প্রযোজ্য হবে এই লকডাউন। এই সময়ে জরুরি সেবা ছাড়া আর সবকিছু বন্ধ থাকব।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান চলমান বিধিনিষেধে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না বলেই কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত কঠোরভাবে লকডাউন হবে। শুধু জরুরি সেবা ছাড়া সব বন্ধ। সবাই যেন ঘরে থাকে, সবাই যেন লকডাউন পালন করতে সহায়তা করে, সেটি দেখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রস্তুতির কাজ শুরু করেছি ২৯ মার্চ থেকে। ওই দিন ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা বেশকিছু কড়াকড়ি আরোপ করেছিলাম। এরপর ৪ এপ্রিল আরও কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আমরা দিয়েছি। আমাদের একটি লক্ষ্য ছিল জনমত তৈরি করা, জনসচেতনতা তৈরি করা। আমরা সেটি করেছি। মানুষ মোটামুটি প্রস্তুত হতে পেরেছে। এখন খুব দ্রুত আমাদের কঠোর লকডাউনে যেতে হবে।

তিনি বলেন, আমাদের হাতে আরও কয়েকদিন সময় আছে। এই কয়েকদিনের মধ্যে বাকি প্রস্তুতি নিয়ে নেওয়া হবে। এরপর ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলবে, যে সময়ে সবাই ঘরে থাকবে। কেবল জরুরি সেবা চলবে। কাউকে খুব জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সারাবাংলা

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading