একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আবুল হাসেমের ইন্তেকাল

একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আবুল হাসেমের ইন্তেকাল

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:৪০

কুমিল্লা (উত্তর) জেলার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমএনএ ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক হাজী আবুল হাসেম ইন্তেকাল করেছন (ইন্না…..রাজিউন)।

শুক্রবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ২ ছেলে ও ১০ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক হাজী আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading