মিশরে বালুর নিচে ৩ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান

মিশরে বালুর নিচে ৩ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ২২:০০

মিশরের দক্ষিণাংশে লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চার’শ বছরের বেশী সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। মিশরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহিহাওয়াজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এ কথা জানান। আলবালাদ পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।

মিশর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াজ জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়’র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।

হাওয়াজ জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল।’
‘নগরীর বিভিন্ন সড়কে বিভক্ত ছিল, ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’

পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খনন কাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading