মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে

মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার(১৩ এপ্রিল) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading