ইন্দো-বাংলার নিষেধাজ্ঞা প্রত্যাহার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৩:৪০
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন এবং বিপণনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে এখন থেকে কোম্পানিটি তাদের পণ্যের উৎপাদন এবং বিপণন করতে পারবে।
গত ২৩ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ওষুধ উৎপাদন এবং বিপণনে নিষেধাজ্ঞার একটি চিঠি দিয়েছিল। ইন্দো-বাংলা ফার্মা ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি রিট আবেদন করেছিল।

