কঠোর লকডাউনের আগে পুঁজিবাজারে বড় উত্থান

কঠোর লকডাউনের আগে পুঁজিবাজারে বড় উত্থান

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ০২:১০

করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর লকডাউনের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৩ এপ্রিল) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৫১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮৫ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

অপরদিকে মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, দর কমেছে ৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পরযন্ত দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading